রাঙ্গাবালীতে কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠান


এম এ ইউসুফ আলী, রাঙ্গাবালী(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সদর ইউনিয়নের কাছিয়াবুনির আছমত আলী পন্ডিত দাখিল মাদ্রাসা সংলগ্ন কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে “ইসলামিক কুইজ প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা হারুন অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব মোঃ আনোয়ার হোসেন হাং, যুগ্ম সাধারণ সম্পাদক ,রাঙ্গাবালী জাতীয়তাবাদী দল বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিথি জনাব মোঃ আসাদুজ্জামান অরুন মীর, আহ্বায়ক, রাঙ্গাবালী উপজেলা যুবদল।
উক্ত সভায় বক্তব্য প্রদান করেন, মাওলানা মোঃ মহিউদ্দিন,সহ-সুপার কাছিয়াবুনিয়া আছমত আলী পন্ডিত দাখিল মাদ্রাসা।
হাফেজ মাওলানা মোঃ আব্দুল হান্নান, সহকারী শিক্ষক কাছিয়াবুনিয়া আছমত আলী পন্ডিত দাখিল মাদ্রাসা।
মাওলানা মোঃ বাদশা, সাংবাদিক এম এ ইউসুফ আলী প্রমুখ।





