নারায়ণগঞ্জ
রূপগঞ্জে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


লিখন রাজঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) বিকেলে বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপুর নির্দেশনায় ওমর হোসেনের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে গোলাকান্দাইল -ভূলতায় ঢাকা সিলেট মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
র্যালি শেষে ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।





