ময়মনসিংহ

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের উদ্যোগে ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এইচএম সাইফুল্লাহ, নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রবিবার দুপুর ২ ঘটিকায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের উদ্যোগে নান্দাইল শহীদ মিনার সংলগ্ন মাঠে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রবিউল করিম ভূঁইয়া বিপ্লবের সভাপতিত্বে, যুবদল নেতা মোঃ আকরাম হোসেন ফেরদাউসের সঞ্চালনায় আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয় ।

এতে প্রধান হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র নেতা বিগ্ৰেডিয়ার জেনারেল (অবঃ)ড.এ কে এম শামসুল ইসলাম সূর্য, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সাবেক নান্দাইল পৌর মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল, বিএনপির নেতা আনোয়ার হোসেন মাস্টার, নজরুল ইসলাম ফকির, বাবু পল্লব রায়, যুবদল নেতা মোঃ মামুনুর রশিদ, মোঃ হাবিবুল্লাহ অলি , বিল্লাল হোসেন, আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা শওকত হোসেন তুষার, ফাহাদ, মাজহারুল ইসলাম প্রমুখ ।

এই বিভাগের আরও সংবাদ

আলোচনা সভা শেষে উপজেলা যুবদলের নেতাকর্মী এক আনন্দ র‍্যালী উপজেলার প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে।

এই বিভাগের আরও সংবাদ