শাহজাদপুরের আলোচিত হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার


মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরের আলোচিত তারা হত্যা মামলার প্রধান আসামি মমতাজকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব-১২।
গত (০৬ আগস্ট) দুর্বৃত্তরা লাঠি, লোহার রড, ফালা, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে শাহজাদপুর থানাধীন কায়েমপুর গ্রামের ভিকটিম তারা সরকার, জুলমত সরকার এর বসত বাড়ীতে অনধিকারে প্রবেশ করে এবং তারা ভিকটিমকে গালিগালাজসহ তার বাড়ী-ঘর ভাংচুর করতে থাকে।
ভিকটিম দুর্বৃত্তদেরকে বাধা নিষেধ করলে আসামি মমতাজ প্রামাণিক হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুড়াল দিয়ে ভিকটিমকের মাথার মাঝখানে কোপ দিয়ে গুরুত্বর জখম করে এবং অন্যান্য আসামিরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুত্বর জখম করে। এলোপাথারী মারপিটের ফলে ভিকটিম তারা সরকার,জুলমত সরকার ঘটনাস্থলেই মৃত্যবরণ করে। এই ঘটনায় নিহতের মেয়ে মোছাঃ মিতু খাতুন বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১২ এর অধিনায়ক মোঃ কামরুজ্জামানের দিকনির্দেশনায় গতকাল (১১ অক্টোবর) শুক্রবার সন্ধ্যায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২, সদর কোম্পানি এবং র্যাব-১১, সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল ‘‘নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন মাসদাইর এলাাকায়” একটি যৌথ অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের আলোচিত তারা সরকার, জুলমত সরকার হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মমতাজকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা নগদ ১,৫০০/- টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি শাহজাদপুর কয়েমপুর গ্রামের মততাজ প্রাং (৬০) মৃত জনাব আলী প্রাং এর ছেলে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাহজাদপুর থানায় হস্তান্তর করেছে র্যাব-১২।
র্যাব-১২, সিরাজগঞ্জ সদরের কোম্পানির এম আবুল হাশেম সবুজ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।





