পটুয়াখালী

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়লো ৬৩ কেজি পাখি মাছ

বাশখালীর এফবি রিফাত ট্রলারের মাঝি আজগর আলী (৫০) নামে এক জেলের জালে ধরা পড়েছে ৬৪ কেজি ওজনের ১ টি পাখি মাছ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে মাছটি পটুয়াখালীর আলীপুর বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসা হয়। এসময় এ মাছটি দেখতে ভীড় করেন উৎসুক জনতা।

জানা গেছে, উপকূলে এসব মাছের চাহিদা না থাকায় নিলামের মালিকানাধীন রহিম খানের খান ফিসের মাধ্যমে সোহেল নামের এক মাছ ব্যবসায়ী মাছটি ৭ হাজার টাকায় কিনে নেন।

আজগর আলী বলেন , এই প্রজাতির মাছ এখন কম ধরা পরে । আগে আরো বেশি ধরা পড়ত এই মাছ। আমাদের এই অঞ্চলে এর চাহিদা বেশি না থাকলেও রাজধানী সহ দেশের বাহিরে এর চাহিদা বেশি।

কলাপাড়া উপজেকলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পাখি মাছ গভীর সমুদ্র থাকে। ঘণ ঘণ সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো উপকূললে আসে না। যার কারণে কম ধরা পড়ছে। তবে আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। আশা করছি আরো বড় বড় সাইজের মাছ জেলেরা শিকার করতে পারবে।

এই বিভাগের আরও সংবাদ