লক্ষ্মীপুর

বন্যা-পরবর্তী পুনর্বাসনে কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের আর্থিক সহায়তা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক: বন্যা পরবর্তী পুনর্বাসনে কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগে অসহায় গৃহহীন মানুষের মাঝে আর্থিক সহায়তা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় পৌরসভার মোহাম্মদিয়া চাইনিজ রেস্তোরাঁয় ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ফয়জুল্লাহর সভাপতিত্বে এ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দ বলেন, কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ ১৭ সাথে প্রতিষ্ঠিত হয়ে অর্ধবধি পর্যন্ত সামাজিক, মানবিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে। এছাড়াও কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ জাতি-বর্ণ নির্বিশেষে সবার মাঝে মানবিক এই কর্মকান্ড করে আসছে। ঐক্য পরিষদের উদ্যোগে আগামীতেও এমন মহতী উদ্যোগ পরিচালিত হবে।

কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হোসাইন’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, চাঁদপুর বাঘে ইব্রাহিম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ হোসাইন, ঐক্য পরিষদের সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আফসার, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, সহ সংগঠনিক আনোয়ার হোসেন, সহ সংস্কৃতিক সম্পাদক মোঃ শোয়াইব, লক্ষীদার পাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মিজানুর রহমান, হুফফাজুল কোরআন রামগঞ্জ উপজেলা সভাপতি আবুল হাসনাত, ভাটিয়ালপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা তাজুল ইসলাম, সাংবাদিক পারভেজ হোসাইনসহ উপস্থিত ছিলেন সদস্য মাকসুদুর রহমান, মাওলানা আব্দুর রহিম, আবু সাঈদসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ও মাদ্রাসার মুহতামিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ