বাগেরহাট

উপার্জন করার একমাত্র ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা ইজিবাইক চালকের পরিবার

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: পরিবারের জন্য উপার্জন করার একমাত্র ব্যাক্তি একটি ইজিবাইক দৈনিক ভাড়ায় নিয়ে সেটি ভাড়ায় চালিয়ে কোনোরকমে সংসার চালাতেন বাগেরহাট সদরের মাঝিডাঙ্গা গ্রামের সলেমান মোল্লার ছেলে আনোয়ার মোল্লা (আনো) সবার ভরণপোষণের দায়িত্ব পালন করা একমাত্র ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা পরিবার।

আনোয়ার মোল্লার স্ত্রী শাহানাজ বেগম বলেন, আমার স্বামীর তো কোনো অপরাধ ছিল না। আমার স্বামীর ভাড়ায় চালিত ইজিবাইক টি ছিনতাই করার জন্য (৩০ আগস্ট) রাতে আমার স্বামীকে হত্যা করে। এখন কীভাবে চলবে আমাদের সংসার? আমাদের বাড়ি টা জরাজীর্ণ অবস্থায় রয়েছে অন্য একজনের বাড়িতে রয়েছি আমি দুই ছেলে ও এক ছোট্টো মেয়েকে নিয়ে। সঞ্চয় বলতে কিছুই নাই। কার কাছে বিচার চাইব। স্বামীর মৃত্যুর শোকে স্ত্রী এখন অসুস্থ্ হয়ে পড়েছে প্রায়। তিন ছেলে মেয়ে নিয়ে খেয়ে না খেয়ে দিন যাপন করছেন। বাবাকে হারিয়ে দিশেহারা ছেলে মেয়ে।

এই বিভাগের আরও সংবাদ

ইজিবাইক চালক বাবলু রহমান বলেন, আনোয়ার মোল্লা একজন সৎ ব্যাক্তি ছিলেন। একটি ইজিবাইক ভাড়ায় চালিয়ে তার সংসার চালাতেন। ৩০ আগস্ট রাতে তাকে হত্যা করে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়। এখন তার পরিবার অনাহারে অতি কষ্টে দিনপার করছেন। আমি চাই সমাজের বিত্তশালী ব্যাক্তিরা এগিয়ে আসলে পরিবারটি সচ্চল হতে পারবে।

আনো মোল্লার ভাই ইমরান মোল্লা বলেন, ভাইয়ের মৃত্যুতে তার সংসারটি অসহায় হয়ে গেল। আমরা ভাই বোন মিলে ভাইয়ের পরিবারকে সাহায্য সহযোগিতা করে চালিয়ে যাচ্ছি। আমাদের অবস্থা ভালো না সব সময় সহযোগিতা ও করতে পারিনা। ওরা গাড়ি নিয়ে যেত আমার ভাইকে হত্যা করল কেন। আমি এই হত্যার বিচার চাই। সরকারি কোন সহায়তা না পেলে এ সংসারটির রাস্তায় বসতে হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ রাসেলুর রহমান বলেন, আনোয়ার মোল্লা হত্যার ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে এবং অন্য আসামীদের ধরার জন্য পুলিশ তৎপর রয়েছে। আনোয়ার মোল্লার পরিবারের সাথে যোগাযোগ এর নাম্বার 01705-696906

এই বিভাগের আরও সংবাদ