টাঙ্গাইল

ঘাটাইলে ১৫ দিনেও মেলেনি অজ্ঞাত লাশের পরিচয়

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে এক অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধারের ১৫ দিন অতিবাহিত হলেও এখনো ওই লাশের পরিচয় ও স্বজনের কোনো সন্ধান পাননি পুলিশ।

সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের তদন্তকারী কর্মকর্তা এসআই আতোয়ার রহমান জানান গত ১৮ সেপ্টেম্বর উপজেলার সাগরদিঘী ইউনিয়নের পাগারিয়া (কয়েদিপাড়া) এলাকার আকাশমনি বনের ভিতর থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার হয়। উদ্ধারের পর গত ১৯ সেপ্টেম্বর ঘাটাইল থানায় অপমৃত্যু মামলা (মামলা নং ১৯) করা হয়েছে। উদ্ধার হওয়া লাশের বয়স আনুমানিক ৪৫। উদ্ধারের ১৫ দিন হলেও ওই লাশের কোনো পরিচয় মেলেনি। অজ্ঞাত ওই লাশের ছবি ও আলামত বিভিন্ন থানায় পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ