রাজশাহী

নাশকতা মামলায় পোরশার ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ পোরশা মশিদপুর ইউপি চেয়ারম্যান ও এক সদস্য কে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে। গতকাল ২ অক্টোবর ২০২৪ বুধবার সন্ধ্যা সাতটায় নওগাঁ সদরে দায়েরকৃত নাশকতা মামলায় মশিদরপুর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ (৪৫) ও সদস্য ছয়ফুল ইসলাম (৩৫)কে শিশা বাজারের ওয়ালটন শোরুম ও আরেকজনকে মুদিখানার দোকানের সামনে থেকে নওগাঁ সদর থানার নির্দেশে আটক করেছে বলে জানান পোরশা থানা ওসি শাহিন রেজা।

চেয়ারম্যান হারুন অর রশিদ মশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাইফুল ইসলাম এক নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক । তারা ৫ আগস্ট ২০২৪ পরবর্তী নাশকতা কর্মকাণ্ডে বিস্ফোরকের সাথে জড়িত ছিলেন । অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছেন বলে জানান নওগাঁ সদর থানা অফিসার ইনচার্জ।

এই বিভাগের আরও সংবাদ

তাছাড়া ৩০কেজি চাল বা ১০ কেজি চাল দেওয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে পাঁচশ/এক হাজার টাকা এবং হাটের দোকান বরাদ্দর নামে দোকানদারের কাছ থেকে চাঁদা আদায় করারও অভিযোগ করেন এলাকাবাসী।

এই বিভাগের আরও সংবাদ