বিনোদন

গুলিবিদ্ধ হয়ে আইসিইউতে অভিনেতা গোবিন্দ

নিজের রিভলভারের গুলিতে-ই আহত হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। এরপর গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এ অভিনেতা। মঙ্গলবার (১ অক্টোবর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার ভোর সাড়ে ৪টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দের ম্যানেজার শশী সিংহ আনন্দবাজারকে জানান, কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। বাড়ি থেকে বের হওয়ার আগে ব্যক্তিগত পিস্তলটি রাখতে গেলে সেটি হাত থেকে মাটিতে পড়ে গিয়ে দুর্ঘটনাবশত গুলি বের হয়ে যায়। এতে গোবিন্দের পায়ে গুলি লাগে।

এই বিভাগের আরও সংবাদ

প্রসঙ্গত, পায়ে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় আপাতত আইসিইউতে ভর্তি রয়েছেন গোবিন্দ। চিকিৎসকদের এক বিশেষ দল তার চিকিৎসা করছেন।

এই বিভাগের আরও সংবাদ