দিনাজপুর

হিলিতে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

হিলি প্রতিনিধিঃ হিলিতে জাতীয়তাবাদী বিএনপির হাকিমপুর পৌর শাখার ৩নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭ টায় বাংলাহিলি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে মাঠে কর্মী সম্মেলনের সভাপতিত্ব করেন ৩ নং ওর্য়াড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম এতে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান।

এমসয় উপস্থিত ছিলেন, হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, সংগঠনিক সম্পাদক কামাল হোসেন, যুগ্ন সম্পাদক জুয়েল হোসেন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক রেজাউল কবির, পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তুজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মিন্নুর রহমান সজল, উপজেলা যুবদলের, যুগ্ন আহবায়ক আরমান আলী প্রধান সহ অনেকে।

বক্তব্য নেতাকর্মীরা বলেন, বিগত ১৭ বছরে আওয়ামীলীগ সরকারের আমলে ওর্য়াড বিএনপি প্রতিটা কাজে বাধাগ্রস্তর মধ্যে পড়তে হয়েছে। ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের মধ্যদিয়ে দেশে শান্তি ফিরে আসছে। এই কর্মী সম্মেলন সকল নেতাকর্মীদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে ।

তারা আরো বলেন ওর্য়াড বিএনপির নেতাকর্মীদের ঘড়ে বসে থাকার দিন শেষ। আগামীতে জাতীয় নির্বাচন প্রস্তুতি নিতে হয়ে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার আহবান করেন নেতাকর্মীরা।

এই বিভাগের আরও সংবাদ