মানিকগঞ্জ
মানিকগঞ্জের গার্মেন্টসের কর্মীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩


মোহাম্মদ জহিরুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয়ে গার্মেন্টসের কর্মীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ৩ জন । এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৬ টার দিকে উপজেলার বোয়ালিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরংগাইল হাইওয়ে পুলিশের ওসি মো. ইব্রাহিম ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানান, মানিকগঞ্জগামী তারাসীমা গার্মেন্টস কর্মীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ঘটনা স্থলে ৩ নারী নিহত হয়। বাসে থাকা আরও ৮ জন যাত্রী আহত হয়েছে । আহতদের শিবালয় উপজেলা হাসপাতাল ও জেলা হাসপাতালে চিকিৎসা চলছে।
দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস , হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও স্থানীয়রা কাজ করে।তবে হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি ।





