পঞ্চগড়

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত থেকে তিন রোহিঙ্গা তরুণী আটক

আল মাহমুদ দোলন,পঞ্চগড় জেলা প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে তিন রোহিঙ্গা তরুণীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ১৮ ব্যাটালিয়নের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিজিবি ১৮ ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। আটককৃতরা হলেন কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা মাইজুমা (১৭), শারমিন আক্তার (১৭) এবং নুরছাফা (১৮)।

এই বিভাগের আরও সংবাদ

বিজিবি জানায়, ওই তিন তরুণী পাচারকারীর খপ্পরে পড়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। শারিয়ালজোত বিওপি ক্যাম্পের সদস্যরা সীমান্ত মেইন পিলার ৪২১ এর অভ্যন্তরে দর্জিপাড়া প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানের সময় পাচারকারী ইসমাইল হোসেন পালিয়ে যায়।

আটককৃত তরুণীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ইসমাইল তাদের ২৩ সেপ্টেম্বর পঞ্চগড়ে নিয়ে আসে এবং ভারতে পাচারের চেষ্টা করছিল। বর্তমানে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ বিজিবির হেফাজতে থাকা ওই তরুণীদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে আইনানুগ প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও সংবাদ