বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন


সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে মাধ্যমিক স্থরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে এর পূর্ব পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
দুপুরে বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়োজনে কটিয়াদী উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন হয়েছে।
এছাড়াও শিক্ষা সংস্কার কমিশন গঠন করার দাবিতে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করা হয়৷
মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইউসুফ মিয়া,মসূয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, সহশ্রাম ছাইমুন্নেছা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো.আবদুল খালেক, কটিয়াদি আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ৷





