পঞ্চগড়

পঞ্চগড়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টায় চারজন নাটক

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৪ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাত ৩টার দিকে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের কানকাটা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি টহল টিমের সদস্যরা গুলির শব্দ শুনে তাদের টহল জোরদার করেন এবং সীমান্তের নিকটবর্তী এলাকা থেকে তাদের আটক করেন।

আটককৃত ব্যক্তিরা হলেন- পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার জামাল হোসেন (৫০), ফরিদ (২৮), ইউসুফ আলী (৩২), এবং জুয়েল রানা (৩০)। বিজিবি জানায়, আটককৃতরা সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় তাদের কাছ থেকে একটি হাইড্রলিক কাটার, একটি ছোট চাকু, এবং দুটি তার কাটার প্লাস উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

বিজিবির ১৮ ব্যাটালিয়নের শারিয়ালজোত বিওপি পোস্টের নায়েব সুবেদার সৈবুর রহমান বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় আটক ৪ জনসহ ৯ থেকে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশের কাছে আসামিদের হস্তান্তর করার পর আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্তের কাঁটাতারের পাশ থেকে ১৩-১৪ জনের একটি দল বাংলাদেশের দিকে পালানোর চেষ্টা করছিল। বিজিবির টহল টিম তাদের ধাওয়া করলে চারজনকে আটক করা সম্ভব হয়, বাকিরা পালিয়ে যায়। আটককৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, তারা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, বিজিবির দায়ের করা মামলার প্রেক্ষিতে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ