টাঙ্গাইল
বন্যা কবলিত মানুষের পাশে ঘাটাইলের অ্যাম্বিশন মডেল স্কুলের শিক্ষার্থীরা


ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: বন্যা কবলিত মানুষের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্ঠান অ্যাম্বিশন মডেল স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকমন্ডলী।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় অ্যাম্বিশন মডেল স্কুল প্রাঙ্গণে ঘাটাইলের সেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন সম্প্রীতির ঘাটাইলের সদস্যদের কাছে এ নগদ অর্থ হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবী সংগঠন সম্প্রীতির ঘাটাইলের সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান আওয়াল,অ্যাম্বিশন মডেল স্কুলের প্রধান শিক্ষক নাজমুল হাসান অরণ্য,সেচ্ছাসেবী সংগঠন সম্প্রীতির ঘাটাইলের সদস্য এ.কে এম রাসেল,শিবলু খন্দকার,আবু পলাশ,আবু সাইদ রাজিব প্রমুখ ।





