নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা


টাংগাইল প্রতিনিধি: টাংগাইলের নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল একটি আনন্দ র্যালির আয়োজন করে। র্যালিটি নাগরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বটতলা,সদর বাজার সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া-মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিট সহ উপজেলা বিএনপি অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক শাহজাহান সাজু এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি এর সঞ্চলনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাগরপুর উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম ও প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ বক্তা ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আবুল কাশেম মানিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সহ সভাপতি এম ফিরোজ ছিদ্দিকী,শরীফুল ইসলাম স্বপন, যুগ্ম সম্পাদক কিবরিয়া মোল্লা, ফারুক আহমেদ খান, যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) নাজমুল হক স্বাধীন, সদস্য সচিব( ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম সাবেক আহবায়ক ফনির হোসেন ভুঁইয়া, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দিপন,যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাভলু, কৃষক দলের আহবায়ক হুমায়ুন কবির সদস্য সচিব জাহিদ হাসান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান রানা,জাহাঙ্গীর হোসেন,নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল সদস্য সচিব শহিদুল ইসলাম মনির ও সরকারি কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ।





