দিনাজপুর

ঘোড়াঘাটে সরকারি কর্মচারী কল্যান সমিতির কমিটি গঠন

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি কর্মচারী কল্যাণ সমিতির তিন বছর মেয়াদী১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বুধবার বিকাল ৫ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওছার শেখ, উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান, উপজেলা সমবায় অফিসার প্রদীপ কুমার সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা বিপ্লব কুমার দে, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মাবুদ প্রমূখ।

পরে সর্ব সম্মতিক্রমে সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মোঃ আব্দুর রেজাকে সভাপতি ও উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল মতিনকে সাধারণ সম্পাদক করে তিন বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি মোঃ সাইদুর রহমান পল্টু, সহ-সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ ওমর আলী, দপ্তর সম্পাদক মোঃ সেকেন্দার আলী, ধর্ম ও ক্রিয়া সম্পাদক মোঃ আলাউল ইসলাম পাটোয়ারী রাজু মহিলা সম্পাদিকা মোছাঃ মুক্তা বেগম এবং সদস্য পদে মুবিন সিদ্দিকী রাজু ও মোঃ হাফিজ উদ্দিন নির্বাচিত হন।

এই বিভাগের আরও সংবাদ