রাজনীতি

খেলাফত আন্দোলনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপির শুভেচ্ছা

বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২৮ নভেম্বর) দলের সহ-দপ্তর সম্পাদক ইফতেখারুল ইসলামের সই করা এক বার্তায় অভিনন্দন জানানো হয়।

এই বিভাগের আরও সংবাদ

বার্তায় বলা হয়, বরেণ্য ইসলামী পণ্ডিত মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.) প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এনসিপির পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, গণভোটের রায় বাস্তবায়ন ও আধিপত্যবাদ মোকাবিলায় হাফেজ্জী হুজুরের (রহ.) স্মৃতিবিজড়িত বাংলাদেশ খেলাফত আন্দোলন রাজপথে সরব থাকবে বলে প্রত্যাশা করে এনসিপি।

জানা গেছে, ১৯৮১ সালের ২৯ নভেম্বর বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রতিষ্ঠা করেন হাফেজ্জী হুজুর (রহ.)।

এই বিভাগের আরও সংবাদ