দিনাজপুর

ফুলবাড়ী থানা পুলিশের কর্ম বিরতি শেষে আনুষ্ঠানিকভাবে কর্মে ফেরার ঘোষণা

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে। সেই পরিস্থিতি সামাল দিতে না পেরে পুলিশ কর্মবিরতিতে যায়,  মঙ্গলবার কর্মবিরতী শেষে আনুষ্ঠানিকভাবে আবারো কর্মে যোগদানের ঘোষণা দিলেন ফুলবাড়ী থানা পুলিশ।

এ সময় উপস্থিত থেকে কর্মে ফেরার ঘোষণা দেন ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।

ফুলবাড়ী থানা পুলিশের কর্মে ফেরার ঘোষণার কথা শুনে ছাত্রসমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানায় ফুলবাড়ী থানা পুলিশকে।

মঙ্গলবার দুপুর তিনটায় ফুলবাড়ী নিমতলা মোড়ে হাজারো মানুষ একত্রিত হয়ে পুলিশকে ফুল দিয়ে বরণ করেন, এসময় ¯েøাগানে মুখরিত হয় ‘‘পুলিশ জনতা ভাই ভাই দুর্নীতিমুক্ত দেশ চাই”।

ফুল দিয়ে বরণে অংশগ্রহণ করেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, উপজেলা যুবদল এর যুগ্ন আহবায়ক আব্দুর রহমান, যুগ্ন আহŸায়ক শিবলী সাদিক,পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল যুগ্ন আহবায়ক শাহিদ ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক নবাব আলী, সদস্য সচিব আনোয়ারুল হক সহ বিএনপি’র শতাধিক নেতাকর্মী।

এদিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, জামাতে ইসলাম বাংলাদেশ, ফুলবাড়ী ছাত্র সমাজ, ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়ন ও সাধারণ মানুষ। সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন ফুলবাড়ী থানা পুলিশ।

এ সময় ফুলবাড়ী থানার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান পুলিশ সব সময় জনগণের জন্য কাজ করেছে আগামীতে আরও দৃঢ় ভাবে কাজ করবে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ জানান আমরা সাধারণ মানুষের জন্য জীবন বাজি রেখে কাজ করেছি আমাদেরকে কোন রাজনৈতিক দল আর কখনো ব্যবহার করতে পারবেনা। পুলিশ জনগণের বন্ধু এবং ভাই হয়ে কাজ করবে।

এই বিভাগের আরও সংবাদ