দিনাজপুর
ঘোড়াঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত


ঘোড়াঘাট( দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ শুক্রবার বিকাল ৩ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আদিবাসী উন্নয়ন সংস্থার আয়োজনে আদিবাসী নেতা মাইকেল টুডুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত, ডাব্লিউ সিডিবির নির্বাহী পরিচালক সন্ধ্যা মালো, সাবেক আদিবাসী চেয়ারম্যান ফিলিপ সরেন, গ্রাম প্রধান মুন্সি মার্ডী, আমিন মার্ডি, লুইস মুরমু, বুধরাই মুরমু।
আরও বক্তব্য রাখেন স্বপন মুরমু ,রিপন বেসরা প্রমূখ।আলোচনা সভাটি সঞ্চালনা করেন আদিবাসী নেতা মিখাইল মার্ডি।





