পঞ্চগড়

ভারতীয় তরুণী অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে পঞ্চগড়ে প্রবেশ

আল মাহমুদ দোলন, পঞ্চগড়: ভারতীয় তরুণী অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশের পঞ্চগড়ে তেঁতুলিয়ায় প্রবেশ সানজিদা রুমা (২৩) নামে এক তরুণী।

মঙ্গলবার ৩০ জুলাই দুপুরে তেঁতুলিয়ার ভজনপুর ইউনিয়নের বামন পাড়া এলাকা থেকে ভারতীয় এক তরুণীকে আটক করে স্থানীয়রা। তিনি জানেন’ই না যে পঞ্চগড় বাংলাদেশের একটি অংশ।

এই বিভাগের আরও সংবাদ

সেই তরুণীকে ঘিরে এলাকায় শুরু হয়েছে নানারকম জল্পনা-কল্পনা। দানা বাঁধছে রহস্যের। দিনের বেলায় বোরখা পড়ে মহাসড়কে বিচ্ছিন্নভাবে হাটাহাটি করতে দেখে স্থানীয়দের মনে সন্দেহ হয়। আটক করে কথা বললে কথাবার্তায় অসঙ্গতি পান স্থানীয়রা। তরুণী জানায় ভারতের মুম্বাই থেকে এসেছেন।

স্থানীয় লোকজন পরে খবর দেন ভজনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে, তরুণীকে নেওয়া হয় ইউনিয়ন পরিষদ ভবনে। এদিকে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)ভজনপুর ইউনিয়ন পরিষদে গিয়ে তার পরিচয় সনাক্ত করার চেষ্টা করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তরুণী জানায় তার নাম সানজিদা রুমা (২৩) তার বাড়ি ভারতের মুম্বাইয়ের বান্দ্রায়। বাবার নাম সেল্লু, মায়ের নাম শান্তি। তার বাবা একজন অভিনেতা।

তার নানার বাড়ি পঞ্চগড়ে বলেও জানায় সেই ভারতীয় তরুণী। বিজিবি আরো জানান তার বাবা মুসলিম- মা হিন্দু। পঞ্চগড়ের কোথায় তার নানার বাড়ি সে জানাতে পারেনি। বন্ধু-বান্ধব আত্মীয়স্বজনদের কারোর নাম্বার দিতে পারেনি সেই তরুণী। মুম্বাইয়ের বান্দ্রা থেকে শিলিগুড়ি আসে, পরে অবৈধভাবে আসে পঞ্চগড়ে। তার কথাবার্তায় অসংলগ্নতা দেখা যায়। পঞ্চগড় যে বাংলাদেশের অংশ সেটা তিনি জানেন না।

পঞ্চগড় ভজনপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোনায়েম বলেন, তরুণীকে দেখে ও তার কথায় মনে হয় না সে মানসিক ভারসাম্যহীন। সবকিছুতেই কেমন যেন রহস্য। পরিস্থিতি বিবেচনায় তাকে তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে পঞ্চগড় বিজিবি ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক আটকের বিষয়টি নিশ্চিত করে তরঙ্গ নিউজ কে জানান, যেহেতু ওই তরুণী অবৈধ অনুপ্রবেশ করেছে তাই তাকে আটক করে তেঁতুলিয়া মডেল থানায় দেওয়া হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

তেঁতুলিয়ার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় তরঙ্গ নিউজকে বলেন, বিজিবির পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও সংবাদ