সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় ছাত্রলীগ নেতার আত্মহত্যা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি ইসরাফিল হোসেন রবিন (২৮) বিষ পানে আত্মহত্যা করেছে।সে উল্লাপাড়া পৌরসভার কাওয়াক মহল্লার তোফাজ্জল হোসেনের ছেলে। রবিবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, গত ২৬ জুলাই শুক্রবার রাতে রবিন বিষ পান করলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে উল্লাপাড়ার ৩১ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার ভোর রাতে তার মৃত্যু হয়।

উল্লাপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম আজিজুল ইসলাম শাহ আলম জানান, রবিনের নামাজের জানাজা বাদ মাগরিব কাওয়াক হাসপাতাল মাঠে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কাওয়াক তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এই বিভাগের আরও সংবাদ