পটুয়াখালী

রাঙ্গাবালীতে যুব উন্নয়ন কর্মকর্তার সাথে মতবিনিময় সভা

এম এ ইউসুফ আলী, রাঙ্গাবালী(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালীতে বেসরকারি উন্নয়ন সংগঠন রূপান্তরের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে যুব উন্নয়ন কর্মকর্তার সাথে যুবদের জন্য সরকারের সুযোগ সুবিধা সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গাবালী ‌যুব ফোরামের আয়োজনে রবিবার রাঙ্গাবালী সরকারি কলেজ হলরুমে রূপান্তর প্র‌জেক্ট অ‌ফিসার গোলাম মোস্তফার বা সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হা‌লিম।

বিশেষ অতিথি: রাঙ্গাবালী সরকারি কলেজের প্রভাষক এস.এম কামরুজ্জামান, প্রভাষক, রাঙ্গাবালী নাগরিক প্লাটফর্ম এর সদস্য মোঃ আনিচুর রহমান মিলন, সাংবাদিক এম এ ইউসুফ আলী প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,রাঙ্গাবালী উপজেলা যুব ফোরামের আহ্বায়ক মোঃ রাকিব।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা যুব ফোরামের সদস্যবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ