নীলফামারী

নীলফামারীতে ৫ম শ্রেনীর ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

মো. ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে মো. আকতার হোসেন (৬৮) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৩ জুন) দুপুরে উপজেলার উত্তরা আবাসন ঢেলাপীর এলাকা থেকে তাকে আটক করা হয়।

এঘটনায় ওই স্কুল ছাত্রীর বাবা নিজে বাদী হয়ে সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, নাইট গার্ড আকতার নতুন ঘরের দরজা খোলার জন্য ২ দিন পূর্বে ভুক্তভোগীর বাসা থেকে প্লাস নিয়ে যায়। মেয়েকে তার বাবা সকালে হোটেল থেকে পরাটা আনতে পাঠান। পরাটা নিয়ে ফেরার পথে আসামী আকতার প্লাস দেবার কথা বলে তার বাসায় ডেকে নিয়ে যায়। এসময় জোরপূর্বক ওই মেয়ের হাত ধরে ঘরের ভিতরে নিয়ে যায়। ঘরের দরজা বন্ধ করে যৌন হয়রানী করলে। মেয়ে চিৎকার করে বাড়িতে এসে জ্ঞান হারায়ি ফেলে।

মেয়ের ভাই জিজ্ঞাসাবাদ জন্য তৎক্ষনাত আসামীকে বাসা থেকে ডেকে বাড়িতে নিয়ে আসলে, আসামী পক্ষের লোকজন গন্ডগোল সৃষ্টি করে। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে আসামী আকতারকে (৬৮) আটক করে সৈয়দপুর থানায় নিয়ে যায়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহা আলম বলেন, ‘এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

এই বিভাগের আরও সংবাদ