নীলফামারীতে উলামা সমাবেশ অনুষ্ঠিত


মো. ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী শহর শাখার উদ্যোগে উলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০টায় শহরের একটি মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন এলাকার আলেম-উলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, এমপি।
তিনি বলেন, ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে আলেম-উলামাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের আদর্শ ও নৈতিক মূল্যবোধ সমাজের প্রতিটি স্তরে প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম এবং জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ, এমপি।
এসময় তারা দেশের বর্তমান পরিস্থিতিতে ইসলামি মূল্যবোধ চর্চা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আলেম-উলামাদের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলামা বিভাগের জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা নুর আলম।
সমাবেশে বক্তারা বলেন, নৈতিক অবক্ষয় রোধ, ইসলামের সুমহান আদর্শ প্রচার এবং দেশ ও জাতির কল্যাণে আলেম-উলামাদের দায়িত্ব আরও বাড়ছে। তারা সমাজে শান্তি, সম্প্রীতি ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।



