নীলফামারী

নীলফামারীতে এসডিএফ’র আয়োজনে ইয়ুথ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

মো. ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) জেলা অফিস নীলফামারীর আয়োজনে দিনব্যাপী ইয়ুথ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার রামগঞ্জ হাই স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিএফ নীলফামারীর জেলা ব্যবস্থাপক মো. কামরুজ্জামান সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএফ রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক জনাব মো. সাইফুল ইসলাম।

ইয়ুথ ফেস্টিভ্যালে স্বাগত বক্তব্য রাখেন জেলা ব্যবস্থাপক মো. কামরুজ্জামান সরকার। এছাড়া ফেস্টিভ্যালের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন মো. বারী আনসারী, আঞ্চলিক ব্যবস্থাপক (আইসিবি ও যুব কর্মসংস্থান)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. তাজমুল ইসলাম তালুকদার, আঞ্চলিক ব্যবস্থাপক (এমইএল অ্যান্ড জিএ), উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, টিএমএস-এর কর্মকর্তা, রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

বক্তব্যে অতিথিবৃন্দ যুবদের কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। পরে তারা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং যুব সদস্যদের অংশগ্রহণে আয়োজিত খেলাধুলা উপভোগ করেন।

অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন জিন্নাত ফারজানা, জেলা কর্মকর্তা (যুব ও কর্মসংস্থান), এসডিএফ নীলফামারী।

এই বিভাগের আরও সংবাদ