চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে অটো ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু


ফেরদৌস সিহানুক (শান্ত) চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যাটারিচালিত অটো ভ্যানের ধাক্কায় কাউসার আলী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড় ১২ টার দিকে উপজেলার নন্দলালপুরে এ দুর্ঘটনা ঘটে। কাউসার আলী নন্দলালপুরের ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশের রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক জানান, বেলা সাড়ে ১২ টার দিকে কাউসার আলী বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় একটি অটো ভ্যান ধাক্কা দেয়।
এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ভ্যান নিয়ে পালিয়ে যায় চালক। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান নাজমুল হক।





