গাইবান্ধা

পলাশবাড়ীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে হেলপার নিহত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার পলাশবাড়ীতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই বাসটির হেলপার নিহত হয়েছেন।

নিহত হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের হায়দার মিয়ার ছেলে সুমন মিয়া (২২)। রোববার (২৬ মে) সকালে পলাশবাড়ী উপজেলার সাকোয়া মাঝিপাড়া (ডাকঘর) নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এই বিভাগের আরও সংবাদ

বেতকাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বিষয় নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, গাইবান্ধা থেকে অরিন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। বাসটি ডাকঘর নামক এলাকায় পৌঁছালে হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসের হেলপার সুমন মিয়া মারা যায়। তবে এ ঘটনায় আর কেউ আহত হয়নি।

এ বিষয়ে পলাশবাড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লাইফুর রহমান বলেন, দুর্ঘটনা কবলিত বাসটির নিহত হেলপারের মরদেহ তার স্বজনরা বাড়িতে নিয়ে গেছে।

এই বিভাগের আরও সংবাদ