গাইবান্ধা

পলাশবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে ইটভাটায় ৪ লাখ টাকা জরিমানা

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার পলাশবাড়ীতে অনুমোদনহীন একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানাসহ কার্যক্রম স্থাগিত করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ মে) দুপুরের দিকে উপজেলা সদরের দুবলাগাড়ী গ্রামে আনিছুর রহমানের মালিকানাধীন মেসার্স সোহাগ তাসনিম (এসটিবি) ব্রিকসে এ অভিযান চালানো হয়।

এই বিভাগের আরও সংবাদ

অভিযানে নেতৃত্বে ছিলেন পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান।

তিনি বলেন, অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে চলমান অভিযানে অংশ হিসেবে রোববার এ অভিযান চালানো হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ ইটভাটা পরিচালনার স্বপক্ষে কোনো অনুমোদনপত্র দেখতে পারেনি প্রতিষ্ঠানটি। ফলে ৪ লাখ টাকা জরিমানা আদায়সহ ইটভাটার কার্যক্রম বন্ধের আদেশ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ