দিনাজপুর

ঘোড়াঘাটে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে ও বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগীতায় দিবসটি উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্স সেমিনার কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মো. মাহমুদুল হাসান, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস.এম. মনিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রফিকুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার দে, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু ও কবিরুল ইসলাম প্রধান, গ্রাম বিকাশের প্রকল্প সমন্বয়কারী ফিরোজ আহাম্মেদ, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মামুনুর রশিদ, প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও সংবাদ

এই বিভাগের আরও সংবাদ