দিনাজপুর

আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে আন্তর্জাতিক নাসের্স দিবস পালিত হয়েছে।

রোববার সকাল ১০ টার পর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের নার্সিং কর্মকর্তাবৃন্দ ও হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে দিবসটি উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্স সেমিনার কক্ষে কেক কাটার পর এক আলোচনা সভা অনুষ্ঠিত।

এই বিভাগের আরও সংবাদ

এতে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মো. মাহমুদুল হাসান, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস.এম. মনিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রফিকুজ্জামান, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু ও কবিরুল ইসলাম প্রধান, নার্স সুপারভাইজার আলেয়া বেগম প্রমুখ। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারী সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ