লক্ষ্মীপুর

রামগতিতে ভবন নির্মাণের জন্য খোড়া গর্তে পড়ে ভাই-বোনের মৃত্যু

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে ভবন নির্মাণে পিলারের জন্য খোড়া গর্তে পড়ে জমে থাকা পানিতে ডুবে তাহিয়া আক্তার ও আবদুল্লাহ নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। তারা উপজেলার চরবাদাম ইউনিয়নের পূর্ব চরসীতা গ্রামের মোঃ হেলাল উদ্দিনের সন্তান।

তাদের মধ্যে তাহিয়ার বয়স ৫ বছর ও আবদুল্লাহর বয়স সাড়ে ৩ বছর। শনিবার (১১ মে) রাত ৯টার দিকে উপজেলার চরবাদাম ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মাঈনুদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভাই-বোনের মৃত্যুতে পরিবার ও আত্মীয়-স্বজনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা যায়, বসতঘরের জন্য পাকা ভবন নির্মাণে পিলারের জন্য বাড়িতে গর্ত খোড়া হয়। গর্তগুলোর গভীরতা প্রায় ৫ ফুট। শনিবার দুপুরে রামগতিতে বৃষ্টি হয়। এতে গর্তগুলোতে পানি জমে যায়। বিকেলে খেলতে গেলে ওই গর্তে পড়ে জমে থাকা পানিতে তাহিয়া ও তার ভাই আবদুল্লাহ ডুবে যায়। পরে তাদরেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাদরেকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও সংবাদ