গাইবান্ধা

পলাশবাড়ীতে এক কেজি গাজাসহ আটক ১

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার পলাশবাড়ীতে বাস তল্লাশী কালে ১ কেজি গাজাসহ এক মাদক কারবারী কে আটক। আটক মাদক কারবারী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার জৈয়ন্তীপুর গ্রামের গোলাম মোস্তফা( ৬৫)।

রবিবার, ২১ এপ্রিল দুপুরে পৌরসভার মহেশপুর গ্রামের সোহেলের চায়ের দোকানের সামনে ঢাকাগামী “বাহন” পরিবহনের একটি বাস তল্লাশী করে তাকে আটক করে।

এই বিভাগের আরও সংবাদ

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ, এ কে এম আজমিরুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেন। এই ব্যাপারে পলাশবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৮।

এই বিভাগের আরও সংবাদ