গাইবান্ধা

গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রতিবন্ধী নারী নিহত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি ট্রাকের ধাক্কায় এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। নিহত উপজেলার উত্তর ছয়ঘরিয়া গ্রামের অপু মিয়ার মেয়ে রওশন আরা বেগম (২৫)।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে গোবিন্দগঞ্জ শহরের মহাসড়কে জাহানারা মার্কেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

এই বিভাগের আরও সংবাদ

স্থানীয়রা জানায়, ওই সময় রওশন আরা বেগম সড়ক পার হচ্ছিলেন। এরই মধ্যে একটি ট্রাক তাকে ধাক্কায় দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনা স্থলে তার মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে ও নারীর মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর ট্রাকটি রেখে চালক ও হেলপার পালিয়ে যায়।

এই বিভাগের আরও সংবাদ