দিনাজপুর

হিলিতে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ-উপলক্ষ্যে শুক্রবার বিকেলে বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় স্থানীয় বিএনপির নেতাকর্মী সহ বিরামপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

এসময় দিনাজপুর জেল থেকে সদ্য কারামুক্ত দলীয় নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরন করে হয়।আলোচনা শেষে স্থানীয় মতিন মন্ডলের চাতালে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসম দেশ ও জাতির মঙ্গল কামনা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

এই বিভাগের আরও সংবাদ