গাইবান্ধা

গোবিন্দগঞ্জে ব্রিজের নিচ থেকে নবজাতক সন্তান উদ্ধার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার গোবিন্দগঞ্জ উপজেলার একটি ব্রিজের নিচে কান্না আওয়াজ পেয়ে স্থানীয়রা নবজাতক এক ছেলে শিশুটিকে উদ্ধার করেছে।

বুধবার (৩ এপ্রিল) উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের ছোট অভিরামপুর (৩ মাথা মোড়) নামক স্থান থেকে উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

স্থানীয়রা জানান, বুধবার সকালের দিকে হঠাৎ করে শিশুর কান্না শুনতে পেয়ে খোঁজাখুঁজি করে ব্রিজের নিচে শিশুটিকে উদ্ধার করে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন আক্তার জিতি বলেন, শিশুটিকে যত্নসহকারে সেবা দেওয়া হচ্ছে। এখন সে সুস্থ রয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, কে বা কারা এই নবজতাক শিশুকে ফেলে রেখে গেছেন, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এই বিভাগের আরও সংবাদ