দিনাজপুর
দিনাজপুরের হিলিতে জাতীয় বীমা দিবস পালিত


হিলি প্রতিনিধিঃ আমার জীবন আমার সম্পদ বীমা করলে থাকবো নিরাপদ এই প্রতিপাদকে সামনে রেখে দিনাজপুরে হিলিতে জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে
আজ শুক্রবার সকাল ১০ টায় হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয় র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থান গিয়ে শেষ হয়
পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা কর্মকর্তারা ও স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তব্যদেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত কুমার রায়, এসময় উপস্থিত ছিলেন আলিহাট ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান, বোয়ালদা ইউনিয়নের চেয়ারম্যান সদরুল ইসলাম, হাকিম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, একাডেমিক সুপার ভাইজার শাখাওয়াত হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।





