গাইবান্ধা
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক (৪০) নিহত হয়েছেন। তিনি ঘটনাস্থলে মারা যাওয়ার পর উৎসুক মানুষের ভিড় জমে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কামারপাড়া-কুপতলার হাজীর গেটের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই সময় অজ্ঞাত যুবকটি রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পদ্মরাজ নামের একটি চলন্ত ট্রেনে নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে গাইবান্ধার রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি।





