ঘোড়াঘাটে আলু চাষীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ভাইরাস মুক্ত উচ্চ ফলনশীল আলু ব্র্যাক-চল্লিশাসহ বিভিন্ন জাতের আলুর চাষ করে চলতি মৌসুমে সফলতা পেয়েছেন এরকম শতাধিক আদর্শ কৃষককে নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মাঠ দিবসে আধুনিক প্রযুক্তিতে আলু চাষ করে কিভাবে লাভবান হওয়া যায় সে বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হয় এবং কৃষকেরা ব্র্যাক চল্লিশা আলুর ক্ষেত পরিদর্শন করেন।
সোমবার বিকেলে উপজেলার ডুগডুগীহাট ব্র্যাক সীড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের ডিলার মো. শফিকুল ইসলামের আয়োজনে হরিপাড়া হাট দীপশিখা অফিস চত্বরে আদর্শ কৃষক মো. রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রফিকুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্র্যাক সীড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস্ ম্যানেজার মো. রশিদুল ইসলাম, মার্কেটিং অফিসার মো. রেজাউল করিম, দীপশিখা অফিসের ফিল্ড সুপারভাইজার মো. আব্দুর রউফ, আদর্শ কৃষক মো. মোস্তাফিজুর রহমান, আব্দুর মো. রাজ্জাক প্রমুখ।





