গাইবান্ধা

পলাশবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুষ্ঠিত, অনুপস্থিত ৩৫

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার পলাশবাড়ীতে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ন ও কঠোর নিরাপত্তা পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলায় পৃথক ৭টি কেন্দ্রের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৭শ’ ৭১ জন। প্রথম দিনের পরীক্ষায় অনপুস্থিত ছিলেন ৩৫ জন পরীক্ষার্থী।

এই বিভাগের আরও সংবাদ

পরীক্ষায় অংশ নেয় ৪ হাজার ৭ শত ৩৬ জন শিক্ষার্থী। প্রথম দিনের পরীক্ষায় বহিস্কার কোন খবর পাওয়া যায়নি।

পরীক্ষা চলাকালে গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা শিক্ষা অফিসার রোকসানা বেগম,উপজলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাহমাদুল হাসান, থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএইচএম নকিবুল হাসান,ইন্সেট্রাক্টর সোহেল রানা সহ সংশ্লিষ্ট কেন্দ্র ও উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ।

এই বিভাগের আরও সংবাদ