দিনাজপুর

ঘোড়াঘাটে ইজিবাইক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী ২ জন নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৬ টায় উপজেলার রানীগঞ্জ-ডুগডুগীহাট রোডে এ দূঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পালশা ঢেওয়াপাড়া গ্রামের বিকারী চন্দ্র দাসের ছেলে বিনয় চন্দ্র দাস (২৫) ও একই উপজেলার চৌড়িয়া গ্রামের তাইজুল ইসলামের ছেলে জিতু ইসলাম (১৬)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার ডুগডুগীহাট থেকে রানীগঞ্জ অভিমুখে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় রানীগঞ্জ বাজার থেকে একটি ইজিবাইক চৌড়িয়া মোড় নামক জায়গায় পৌছিলে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বিনয় (২৫) ঘটনাস্থলেই নিহত হন।পরে স্থানীয় লোকজন অপর মোটরসাইকেল আরোহী জিতু (১৬) কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও সংবাদ