আলু আমদানি শুরুর একদিনের ব্যবধানে কেজিতে কমেছে ৮ থেকে ১০ টাকা


হিলি প্রতিনিধিঃ আলুর বাজার দর নিয়ন্ত্রণে রাখতে হিলি স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে ভারত থেকে আলু আমদানি। শনিবার একদিনে ভারতীয় ৪টি ট্রাকে ১শ টন আলু আমদানি হয়েছে। আমদানিকৃত এসব আলু ২০- ২২ টাকা কেজি দরে পাইকারীতে বিক্রি হচ্ছে। খুচরা পর্যায়ে ২৪-২৫ টাকায় বিক্রি হবে বলে জানিয়েছেন আমদানিকারকরা।
এদিকে আমদানির খবরে হিলির খুচরা বাজারেও কমতে শুরু করেছে দেশি আলুর দাম। প্রকার ভেদে কেজিতে কমছে ৮ থেকে ১০ টাকা। ভারত থেকে আলু আমদানি বাড়লে খুচরা বাজারে আলুর দাম আরও কমবে বলে মনে করছেন এখানকার খুচরা ব্যবসায়ীরা।
হিলি বাজারের খুচরা ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, দেশের উৎপাদিত আলু সরবারহ কম থাকায় খুচরা বাজারে দামের উপরে প্রভার পড়ে। গতকয়েক দিন থেকে আলু প্রতিকেজি ৩৫ থেকে ৪০ টাকা বিক্রি হলেও ভারত থেকে আলু আমদানি হওয়ায় কেজিতে কমেছে ৮ থেকে ১০ টাকা। র্বতমান ৩৫ টাকার আলু ১০ টাকা কমে ২৫ টাকা ও ৪০ টাকার আলু ১০ টাকা কমে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি বাজারে আলু কিন্তে আসা আমজাদ হোসেন বলেন, এক সপ্তাহ আগে যে আলু কেজিতে ৪০ টাকায় কিনেছি। আজ বাজারে এসে দেখি ১০ টাকা কমে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর মতো পেঁয়াজের দাম যাতে কমে তার দাবি জানাচ্ছি।
হিলি স্থলবন্দরের আমদানিকারক আহমেদ কবির বাবু বলেন, ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। তাই দেশের বাজারে আলুর দাম কেজিতে ৮ থেকে ১০ টাকা কমেছে। আমদানি আরও বারলেও আলুর দাম কমে আসবে । তিনি আরোও বলেন, আলু আমদানিতে শুল্ক কমানোর হলে আমদানি আরো বাড়বে এদিকে আলুর দাম কমে আসবে বলে মনে করেন বন্দর ব্যবসায়ীরা।
প্রসঙ্গত, ভরা মৌসুমে আলুর বাজার নিয়ন্ত্রণহীর হয়ে পড়ায় সাধারণ মানষ দূর্ভোগে পড়ে। তাই আলুর দাম নিয়ন্ত্রনে রাখতে গত বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রনালয় আলু আমদানির অনুমতি দেয়। এরপর আবেদনের প্রেক্ষিতে ৫০ টি আমদানিকারক প্রতিষ্ঠান ৩৪ হাজার মেট্রিকটন আলু আমদানির অনুমতি পায়। অনুমতির একদিন পর শনিবার থেকে এ বন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়। হিলি স্থলবন্দরের তথ্য মতে গতশনিবার একদিন ৪ টি ভারতীয় ট্রাকে ১শ মেট্রিকটন আলু আমদানি হয়েছে।





