গাইবান্ধা

সুন্দরগঞ্জে সড়ক দূঘটনায় শিক্ষিকার মৃত্যু

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার সুন্দরগঞ্জে সড়ক দূঘটনায় এক শিক্ষিকা সাফিনাজ (৪৫) এর মৃত্যু। নিহত সাফিনাজ রোকসানা রামজীবন ইউনিয়নের বাজারপাড়া গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী। তিনি ধনিয়ারকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন খংগুয়ার ব্রীজ সংলগ্ন এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

এই বিভাগের আরও সংবাদ

প্রত্যক্ষদর্শীরা জানান,সকাল সোয়া ১০টার দিকে তিনি অটোরিকশায় স্কুলে যাচ্ছিলেন পশ্চিম রামজীবন খংগুয়ার ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই স্কুল শিক্ষিকা সাফিনাজ বেগমের মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষযটি নিশ্চত করে বলেন, ‘স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিক্ষিকা সাফিনাজ রোকসানার মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ