গাইবান্ধা

গোবিন্দগঞ্জে দুই মাদক কারবারি আটক

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানে ফেনসিডিল পাচারকালে দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)।

শনিবার (২০ জানুয়ারি) রাতে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই বিভাগের আরও সংবাদ

আটককৃতরা হলেন শেরপুর জেলার শ্রীবরদী থানার শাহআলীর ছেলে বিপ্লব হোসেন (২৬) এবং ময়মনসিংহ জেলার নান্দাইল থানার সিদ্দিকুর রহমানের ছেলে ফারুক মিয়া (৩৬)। তাদের হেফাজতে থাকা ৮৬ বোতল ফেনসিডিলসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে শনিবার (২০ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে পৌরশহরের খলসী নামক স্থানে রংপুর-ঢাকা মহাসড়কের ওপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‌্যাব। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান থেকে ৮৬ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়। সেইসঙ্গে কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। আসামিদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ