গাইবান্ধা

বিজিবির আহত গাড়িচালক মুন্না চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার পলাশবাড়ীতে ভোটের মাঠে থাকা বিজিবির টহলরত গাড়ি একটি পিকআপের সঙে মুখোমুখি সংঘর্ষে আহত বিজিবির গাড়িচালক মুন্না চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এই বিভাগের আরও সংবাদ

নিহত মুন্নার বাড়ি জেলার পলাশবাড়ী উপজেলার ইউনিয়নের মাঠে হাট এলাকায়।

উল্লেখ্য শুক্রবার সকাল ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে সদরের রাইসমিল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজু সাজ্জাদ জানান, সকালে জেআর পরিবহনের যাত্রীবাহী একটি বাস গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে রাইসমিল এলাকায় পলাশবাড়ী অভিমুখী বিজিবির সদস্যদের বহনকারী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ বিজিবি সদস্যসহ ৮ জন আহত হন।

আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে আশঙ্কাজনক অবস্থায় দুই বিজিবি সদস্য ও গাড়িচালক মুন্নাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মুন্না মারা যান।

এই বিভাগের আরও সংবাদ