গাইবান্ধা

সুন্দরগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার সুন্দরগঞ্জে পুকুরে ডুবে আরশি আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দহবন্দ ইউনিয়নের হুড়াভায়া খাঁ গ্রামে এ ঘটনা ঘটে। আরশি আক্তার ওই গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।

এই বিভাগের আরও সংবাদ

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে আরশি আক্তারকে বাড়ির আঙ্গিনায় রেখে তার মা রান্না করছিলেন। এসময় সবার অজান্তে আরশি আক্তার খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। শিশুটিকে বেশ কিছু সময়
দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ