জাটকা রক্ষায় কোস্টগার্ডের অভিযান শুরু


স্টাফ রিপোর্টারঃ ইলিশের প্রধান প্রজনন মৌসুম ‘মা’ ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে এবার শুরু হয়েছে জাটকা আহরণের নিষেধাজ্ঞা। দেশের ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা সংরক্ষণে চলতি মাসের ১ তারিখ থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত নদীতে এই নিষেধাজ্ঞা চলবে। এই আট মাসে জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং বিক্রয়ের বিরুদ্ধে কঠোর থাকবে কোস্টগার্ড। সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে পশুর ও মোংলা নদীতে অভিযান শুরু করেছে তারা।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ জানান, ইলিশ বাংলাদেশের একটি জাতীয় সম্পদ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে এ সম্পদের ভূমিকা অপরিসীম।
দেশের এ অমূল্য সম্পদ রক্ষার্থে ০১ নভেম্বর ২০২৩ থেকে ৩০ জুন ২০২৪ পর্যন্ত সর্বমোট ০৮ মাস জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের এ যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন বিগত বছরের ন্যায় সকল স্টেশন, আউটপোস্ট সমূহে জাটকা নিধন প্রতিরোধ অভিযান-২০২৩ উপলক্ষ্যে টহল কার্যক্রম পরিচালনা হচ্ছে।





