গাইবান্ধা

সাদুল্লাপুরে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার সাদুল্লাপুর উপজেলার ধারাইচতরা বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দপুর (কানিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

এই বিভাগের আরও সংবাদ

নিহত রিয়ন মিয়া(৬) ওই গ্রামের শহীদ মিয়ার ছেলে ও তামিম মিয়া(৭) একই গ্রামের মিজানুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, ওই শিশু দুইজন বাড়ির পাশের ধারাইচতরা বিলে শাপলা ফুল তুলতে যায়। এসময় পানিতে ডুবে গেলে তাদের উদ্ধার করা হয়। পরে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২ শিশুর মৃত্যু ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা স্বীকার করে ইদিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ রহমান বলেন, ওইস্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ