টাঙ্গাইল

নাগরপুরে চারটি রাস্তা পাকাকরণ কাজের প্রকল্প অনুমোদন

কেএম সুজন,টাংগাইল প্রতিনিধি : টাংগাইলের নাগরপুরে MRRIDP প্রকল্পের আওতায় নাগরপুর উপজেলার ৪ টি রাস্তা পাকাকরণ কাজের প্রকল্প অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

উল্লেখ্য উপজেলার ভাদ্রা – দপ্তিয়র সড়ক, মামুদনগর বাজার – নঙ্গিনাবাড়ি সড়ক,তেবাড়িয়া- পাইকশা সড়ক, তেবাড়িয়া বাজার- তেবাড়িয়া কলেজ গেট পর্যন্ত এ চারটি সড়ক পাকাকরণ করা হবে যার প্রাক্কলিত মোট চুক্তিমূল্য প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা।

এ বিষয়ে টাংগাইল-৬ আসনের মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। নাগরপুরে চারটি সড়ক পাকাকরণ কাজের প্রকল্প অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এই বিভাগের আরও সংবাদ